নিজস্ব প্রতিবেদক নাজমুল আলম মাসুদ।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নাসির উদ্দিন পাটোয়ারীকে ধামরাইয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছে ধামরাই উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (৪ আগস্ট) ধামরাই উপজেলা ছাত্রদলের বিক্ষোভ প্রদর্শন ও এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন, ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, তারেক রহমানকে নিয়ে যেকোনো ধরনের অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য ধামরাইয়ের ছাত্রদল কঠোরভাবে প্রতিরোধ করবে। অবিলম্বে বক্তব্য প্রত্যাহার না করা হলে এবং জবাবদিহির আওতায় না আনা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচি শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা নাসির উদ্দিন পাটোয়ারীর জুতার মালা পরিহিত কুশপুত্তলিকা দাহ করেন এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানান। এ সময় ধামরাই উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : নাজমুল আলম মাসুদ
মোবাইল : 01400420172
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: নতুন দক্ষিনপাড়া, কমিশনার মোড় ধামরাই, ঢাকা-১৩৫০
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক তথ্য সন্ধান