নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনটি উদযাপন উপলক্ষে ধামরাই উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদেক্ষিণ করে র্যালিটি এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। র্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন।
সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মোঃ শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক, ধামরাই উপজেলা বিএনপি। আতিকুর রহমান আতিক, ভারপ্রাপ্ত সভাপতি, ধামরাই পৌর বিএনপি। আশিকুজ্জামান স্বপন, সাধারণ সম্পাদক, ধামরাই পৌর বিএনপি।
ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, সাংগঠনিক সম্পাদক, ধামরাই পৌর বিএনপি।
সমাবেশে বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে এলাকা তথা দেশের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। র্যালি শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক : নাজমুল আলম মাসুদ
মোবাইল : 01400420172
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: নতুন দক্ষিনপাড়া, কমিশনার মোড় ধামরাই, ঢাকা-১৩৫০
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক তথ্য সন্ধান