নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।
ঢাকার ধামরাইয়ে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরপূর্তি উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা প্রশাসক, ইয়াসিন ফেরদৌস মুরাদ। ধামরাই থানা বিএনপির উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের হয়। র্যালিটি ধামরাই বাজারসহ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির ইতিহাস, ঐতিহ্য এবং দেশ ও জনগণের কল্যাণে দলের অবদানের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি অতীতের মতো আগামীতেও রাজপথে থাকবে। এ সময় আগামী দিনে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে ধামরাই থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : নাজমুল আলম মাসুদ
মোবাইল : 01400420172
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: নতুন দক্ষিনপাড়া, কমিশনার মোড় ধামরাই, ঢাকা-১৩৫০
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৬ দৈনিক তথ্য সন্ধান