​নিজস্ব প্রতিবেদ, নাজমুল আলম মাসুদ।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ঢাকার ধামরাইয়ে চারা রোপণ ও বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​আজ দুপুরে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন ধামরাই উপজেলা পরিষদ চত্বরে একটি ফলজ ও একটি ওষুধি গাছের চারা রোপণ করে এই সবুজায়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন।দেশব্যাপী পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর এই বিশেষ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ একযোগে কাজ করছেন।

​পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর এই ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ। ধামরাইকে একটি সবুজ ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এ কথা বলেন মোঃ তমিজ উদ্দিন, সংসদ সদস্য, ঢাকা-২০। ​উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ মানুষকে নিজ নিজ উদ্যোগে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

​অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ,
​বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
​মোঃ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), ধামরাই।
মোঃ ​রিদওয়ান আহমেদ রাফি, সহকারী কমিশনার (ভূমি), ধামরাই। মোঃ গোলাম নবী, পৌরসভা সচিব,ধামরাই।
​শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক, ধামরাই থানা বিএনপি।
​আতিকুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি, ধামরাই পৌর বিএনপি। মোঃ আনোয়ার জাহিদ তালুকদার, সহ-সভাপতি, ধামরাই পৌর বিএনপি, মোঃ আশিকুজ্জামান স্বপন, সাধারণ সম্পাদক, ধামরাই পৌর বিএনপি,
​ইঞ্জিঃ মারুফ শিকদার, সাংগঠনিক সম্পাদক, ধামরাই পৌর বিএনপি।

​উদ্বোধন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে বিনামূল্যে ৩০৮০০ ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হবে। পর্যায়ক্রমে ধামরাইয়ের বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে এই চারা বিতরণ ও রোপণ কার্যক্রম জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।