নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আসন্ন ০৬ নং এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন ও সমর্থন প্রত্যাশা করছেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও সদস্য জেলা যুবদলের আলমগীর হোসেন আলম।

​দলীয় নেতাকর্মী ও এলাকার জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে ইতোমধ্যে নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি। এলাকার সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংগঠিত হয়ে কাজ চালিয়ে যাচ্ছেন এই যুবদল নেতা।

​মনোনয়ন ও সমর্থনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে এলাকার মানুষের সার্বিক উন্নয়ন এবং সুখে-দুঃখে পাশে থাকার জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন প্রার্থী আলমগীর হোসেন আলম।

প্রচারে ০৬ নং এরেন্ডাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণ সঙ্গে নিয়ে নির্বাচনী আমেজ ছড়িয়ে ফেলেছেন পুরো ইউনিয়নজুড়ে।