নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়ন পরিষদে মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় এবং ঢাকা-২০ (ধামরাই) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিনের দিক-নির্দেশনায় দরিদ্র, অসহায়, দুস্থ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ১০ (দশ) কেজি হারে এই খাদ্যশস্য প্রদান করা হয়।

​উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আজ ০১-০৭-২০২৬ ইং সুয়াপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

​খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ (ধামরাই) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আল মামুন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব এ কে এম মোহিতুল ইসলাম।
​সুয়াপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ মুসা।

​বিতরণকালে মোঃ তমিজ উদ্দিন বলেন, বর্তমান সরকার দেশের কোনো মানুষকে অনাহারে রাখতে চায় না। এরই ধারাবাহিকতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও প্রত্যন্ত অঞ্চলের অসহায়-দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে। চাল পেয়ে স্থানীয় দুস্থ ও অসহায় পরিবারগুলোর মুখে হাসির ঝিলিক দেখা গেছে।