নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ ৬ জুলাই (সোমবার) ধামরাই উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন অফিস (বিআরডিবি), ধামরাই এই অনুষ্ঠানের আয়োজন করে।
​ধামরাই উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ তমিজ উদ্দিন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই ইউসিসিএ লিঃ (বিআরডিবি)-এর সভাপতি এবং ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ শামছুল ইসলাম ও মোঃ আরিফুর রহমান, ধামরাই উপজেলা কৃষি অফিসার।

​আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সুফলভোগী পল্লী উদ্যোক্তা ও সাধারণ মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং পল্লী অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিআরডিবি-এর ভূমিকার প্রশংসা করেন এবং সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং পল্লী উন্নয়ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।