নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।
অগণিত ভক্তের জয়ধ্বনি আর হরি বল ধ্বনিতে মুখরিত হয়ে উঠে ঢাকার ধামরাই। আজ অনুষ্ঠিত হয়েছে এশিয়া মহাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম ও ৪০০ বছরের পুরনো ঐতিহাসিক শ্রী শ্রী যশোমাধবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব।
শুভ রথযাত্রা উপলক্ষে ধামরাইয়ের ঐতিহাসিক এই রথটিকে সাজানো হয়েছে সম্পূর্ণ নতুন ও নান্দনিক রূপে। গত কয়েকদিন ধরে দিনরাত এক করে কাজ করেছেন দক্ষ কারিগররা। তাদের হাতের ছোঁয়ায় আর রং-তুলির আঁচড়ে রথের গায়ে ফুটে উঠেছে বিভিন্ন দেব-দেবীর কারুকার্য।
এবারের রথযাত্রা উৎসবের মূল আকর্ষণ ও উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি, এমপি।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার গৌরবময় মুহূর্তের সাক্ষী,
জনাব মোঃ তমিজ উদ্দিন, মাননীয় সংসদ সদস্য, ঢাকা-২০ (ধামরাই)। সুলতানা আহমেদ, মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন, বাংলাদেশ জাতীয় সংসদ)। জনাব মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ, মাননীয় জেলা প্রশাসক, ঢাকা। জনাব মোঃ আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ধামরাই। মোঃ রিদওয়ান আহমেদ রাফি, সহকারী কমিশনার (ভূমি) ধামরাই । মোঃ নাজমুল হুদা খান অফিসার ইনচার্জ ধামরাই থানা। মোঃ নাজমুল হাসান অভি,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক। মোঃ শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক, ধামরাই উপজেলা বিএনপি। মোঃ আতিকুর রহমান আতিক, ভারপ্রাপ্ত সভাপতি, ধামরাই পৌর বিএনপি, ইঞ্জিনিয়ার মারুফ সিকদার, সাংগঠনিক সম্পাদক ধামরাই পৌর বিএনপি। নিরাপত্তা ও উৎসবের আমেজ
বিকেল গড়াতেই মূল রথ টানার আনুষ্ঠানিকতা শুরু হয়। ধামরাইয়ের কায়েতপাড়া এলাকার যশোমাধব মন্দির থেকে শ্রী শ্রী যশোমাধব অন্যান্য দেব-দেবীকে রথের ওপর অধিষ্ঠান করানোর পর টান দেওয়া হয় বিশাল এই রথের রশি। ঐতিহাসিক এই উৎসবকে কেন্দ্র করে ধামরাইয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক বাহিনীর সমন্বয়ে পুরো এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা।
শুধু সনাতন ধর্মাবলম্বীই নন, ধামরাইয়ের এই রথযাত্রা যুগ যুগ ধরে অসাম্প্রদায়িক চেতনার এক মিলনমেলায় পরিণত হয়েছে। মাসব্যাপী শুরু হওয়া এই রথমেলাকে ঘিরে উৎসবের আমেজ এখন পুরো ধামরাই উপজেলা জুড়ে।