নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনটি উদযাপন উপলক্ষে ধামরাই উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদেক্ষিণ করে র‍্যালিটি এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন।
​সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মোঃ ​শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক, ধামরাই উপজেলা বিএনপি। ​আতিকুর রহমান আতিক, ভারপ্রাপ্ত সভাপতি, ধামরাই পৌর বিএনপি। ​আশিকুজ্জামান স্বপন, সাধারণ সম্পাদক, ধামরাই পৌর বিএনপি।
​ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, সাংগঠনিক সম্পাদক, ধামরাই পৌর বিএনপি।

​সমাবেশে বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে এলাকা তথা দেশের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। র‍্যালি শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।