নিজস্ব প্রতিবেদক,নাজমুল আলম মাসুদ।

ঢাকার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশ ও যথাযোগ্য মর্যাদায় ধামরাই থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) ধামরাইয়ে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি এবং ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন,নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। তাদের ঘাম ও শ্রমেই গড়ে ওঠে আধুনিক অবকাঠামো। তাই তাদের ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,​মোঃ সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপি। ​মোঃ আতিকুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি, ধামরাই পৌরসভা বিএনপি।
​মোঃ আশিকুজ্জামান স্বপন, সাধারণ সম্পাদক ধামরাই পৌরসভা বিএনপি।
​ইঞ্জিনিয়ার মারুফ সিকদার, সাংগঠনিক সম্পাদক, ধামরাই পৌরসভা বিএনপি।
​মোঃ ফিরোজ খান বাবু, সাংগঠনিক সম্পাদক, ধামরাই পৌরসভা বিএনপি।

​মোঃ সেলিম খান এর সভাপতিত্বে, অনুষ্ঠিত এই সভার সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন পেশ করা হয়। সভায় শ্রমিকদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি, বীমা সুবিধা এবং সন্তানদের শিক্ষা সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

​এ সময় আরো উপস্থিত ছিলেন, ধামরাই থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ্ব মোঃ আলতাব হোসেন ও মোঃ বাদশা মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।