নিজস্ব প্রতিবেদক,নাজমুল আলম মাসুদ।
ঢাকা জেলা যুবদলের সভাপতি জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ-এর নিজ বাসভবনে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ ২০২৬ (শুক্রবার) আয়োজিত এই অনুষ্ঠানে দেশের রাজনৈতিক অঙ্গনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা ও সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। আরও উপস্থিত ছিলেন, ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। ইফতার মাহফিলে আরও অংশগ্রহণ করেন, এস এম জিলানি সংসদ সদস্য (গোপালগঞ্জ-১) ও সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি।
এস এ জিন্নাহ কবীর সংসদ সদস্য, মানিকগঞ্জ-১।
রেজাউল কবির পল, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি।
মোহাম্মদ আইয়ুব খান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঢাকা জেলা।
রমিজুর রহমান চৌধুরী রুমা, চেয়ারম্যান, সুতিপাড়া ইউনিয়ন পরিষদ,ধামরাই। মোঃ ইবাদুল হক জাহিদ, সাবেক সহ-সভাপতি, ঢাকা জেলা যুবদল। মোঃ খুররম চৌধুরী টুটুল, সাবেক সহ-সভাপতি, ঢাকা জেলা যুবদল।
হাজী দেলোয়ার হোসেন মাসুম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা যুবদল।
রেজাউল করিম জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা জেলা ছাত্রদল। ইশতিয়াক আহমেদ ফারুক সাবেক সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা ছাত্রদল।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত নেতৃবৃন্দ ইফতারের সময় একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানান।