নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সারা দেশের মতো ঢাকার ধামরাইয়েও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। ধামরাইয়ের ঐতিহাসিক হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে বরাবরের মতোই এই উদযাপনের মূল কেন্দ্রবিন্দু।

বিনম্র শ্রদ্ধা আর নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকার ধামরাইয়ে পালিত হচ্ছে ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার ভোরে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন।

প্রধান অতিথি হিসেবে ছিলেন, ঢাকা-২০ (ধামরাই) আসনের এম.পি মোঃ আলহাজ্ব তমিজ উদ্দিন ও সভাপতিত্ব করেছেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন খান (ইউ এন ও) ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও রাজনীতিবিদ।

কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করেন, হার্ডিঞ্জ স্কুল মাঠে পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউটস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাম গ্রহণ করেন।

মুক্তির সংগ্রাম ও ডিজিটাল বাংলাদেশ থিম নিয়ে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা শরীরচর্চা ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের একটি বিশেষ অংশে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতা,দিনব্যাপী সাধারণ মানুষের জন্য মাঠের এক অংশে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।
মাঠের চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। অনুষ্ঠান শেষে বিকেলে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা রয়েছে।