
নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।
দীর্ঘ ৫৪ বছরের অপেক্ষার অবসান। অবশেষে নিজস্ব পরিবহন সুবিধা পেল ধামরাই সরকারি কলেজ। শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে কলেজটির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বিআরটিসির দুটি দ্বিতল বাস।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন।সভাপতিত্ব করেন, প্রফেসর মোঃ ইফতেখার মাহমুদ,অধ্যক্ষ ধামরাই সরকারি কলেজ। এ সময় আরও উপস্থিত ছিলেন, মোঃ আল মামুন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। মোঃ রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। মোঃ শহিদুল ইসলাম, ওসি তদন্ত, ধামরাই থানা। আলহাজ্ব মোঃ শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক, ধামরাই উপজেলা বিএনপি। মোঃ আতিকুর রহমান আতিক,ভারপ্রাপ্ত সভাপতি, ধামরাই পৌর বিএনপি। মোঃ আনোয়ার তালুকদার জাহিদ, সহ-সভাপতি, ধামরাই পৌর বিএনপি। মোঃ আশিকুজ্জামান স্বপন, সাধারণ সম্পাদক, ধামরাই পৌর বিএনপি। ইঞ্জিনিয়ার মারুফ সিকদার, সাংগঠনিক সম্পাদক, ধামরাই পৌর বিএনপি। উদ্বোধনের পর বাস দুটি ধামরাই কলেজ থেকে কাওয়ালীপাড়া এবং ধামরাই কলেজ থেকে জিরানী রুটে চলাচল শুরু করে। নতুন বাস পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা বলছেন, দূর-দূরান্ত থেকে কলেজে আসা-যাওয়ার কষ্ট অনেকটাই কমবে। একই সঙ্গে যাতায়াত ব্যয়ও সাশ্রয় হবে।
ধামরাই সরকারি কলেজের প্রফেসর মোঃ ইফতেখার মাহমুদ বলেন, পরিবহন সংকটের কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে অংশ নিতে নানা সমস্যার মুখোমুখি হতো। নতুন বাস সেবা চালু হওয়ায় সেই সমস্যা অনেকটাই দূর হবে।শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ভবিষ্যতে আরও পরিবহন সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছে তিনি।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তন ঘটছে। আগামী দিনগুলোতে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ধামরাইয়ের শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথি বলেন, ইতিমধ্যেই বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বক্তব্য শেষে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে ধামরাই সরকারি কলেজের জন্য দুটি বিআরটিসি দ্বিতল বাসের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ 









