ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ও ছিনতাই, থানায় লিখিত অভিযোগ ধামরাইয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ধামরাইয়ে জুলাই শহীদ সাদের স্মৃতি চিরভাস্বর রাখতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরকৃত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, ইটবোঝাই ট্রাকের হেলপার আহত ধামরাইয়ে ২৩৫ পূজা মণ্ডপে সরকারি চাল, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

ধামরাইয়ে দ্বীনি চেতনা পরিষদ এর উদ্যোগে ১১৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

​নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ

​নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

ঢাকার ধামরাইয়ে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠন দ্বীনি চেতনা পরিষদ এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। আজ ৩ জুন ২০২৬ ইং বুধবার ধামরাই উপজেলার বিভিন্ন মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
​আজ সকাল ১০টা থেকে ধামরাই থানারোডস্থ মন্নু এন্ড সন্স কমিউনিটি সেন্টারে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​জানা গেছে, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় যারা কৃতিত্বের সাথে বোর্ড স্ট্যান্ড ও মুমতাজ (A+) গ্রেড অর্জন করেছেন এবং দাওরায়ে হাদিস (মাস্টার্স) পর্যায়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন, মূলত তাদের উৎসাহিত করতেই এই সংবর্ধনার আয়োজন।

অনুষ্ঠানে ধামরাই উপজেলার বিভিন্ন মাদ্রাসার সর্বমোট ১১৮ জন কৃতি শিক্ষার্থীর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ​দ্বীনি চেতনা পরিষদের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানে দেশবরেণ্য উলামা-মাশায়েখ, বিশিষ্ট শিক্ষাবিদ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে আগত অতিথিরা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও দ্বীনি চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে। এই ধরনের মেধা মূল্যায়ন শিক্ষার্থীদের আগামী দিনে আরও বড় সাফল্য অর্জনে এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে অনন্য অনুপ্রেরণা জোগাবে।
​মেধার এমন চমৎকার মূল্যায়নে সংবর্ধিত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

নিউজটি শেয়ার করুন

০৬:২২:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬