ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ও ছিনতাই, থানায় লিখিত অভিযোগ ধামরাইয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ধামরাইয়ে জুলাই শহীদ সাদের স্মৃতি চিরভাস্বর রাখতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরকৃত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, ইটবোঝাই ট্রাকের হেলপার আহত ধামরাইয়ে ২৩৫ পূজা মণ্ডপে সরকারি চাল, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

​নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ

​নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন ২০২৬ তারিখে ধামরাই বাজারস্থ বিএনপি কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন।
​পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান স্বপনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

​সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

​আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ এবং বিএনপির ১৯ দফা কর্মসূচি এদেশের সাধারণ মানুষের মুক্তির সনদ। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

​নেতৃবৃন্দ আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ধামরাইয়ের সর্বস্তরের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করে গড়ে তোলা হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

নিউজটি শেয়ার করুন

০৬:৫৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬