ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ চিহ্নিত মাদক কারবারি হারুন গ্রেফতার ধামরাইয়ে রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের মাসিক আলোচনা সভা সম্পন্ন ঢাকা – আরিচা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ঢাকা – আরিচা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। সূতিপাড়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ধামরাইবাসীর আস্থার প্রতীক ৪ কর্মকর্তা, অপরাধীদের কাছে এক আতঙ্কের নাম কুল্লা ইউনিয়ন পরিষদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন শুভ উদ্বোধন ধামরাইয়ে ৪২৫০ জন শিক্ষার্থী পেল খাতা কলম
নোটিশ :

ঢাকার ধামরাই পশ্চিম লাকুরিয়া পাড়ায় ঘরের ভিতরে ঢুকে এসএসসি পরীক্ষার্থী নাহিদাকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

ঢাকার ধামরাইয়ে ভাড়া বাড়িতে এক এসএসসি পরীক্ষার্থী স্কুল ছাত্রীকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ০৬ টায় পশ্চিম লাকুরিয়া পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই শিক্ষার্থী বাড়িতে একাই ছিল। পরিবারের সদস্য তার নানি গরুর দুধ আনতে বাহিরে যায়। সেই সুযোগে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য নিহত ব্যক্তির নানি বাড়িতে ফিরে তার রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন।তাৎক্ষণিকভাবে তাকে গণস্বাস্থ্য মেডিকেলে নিয়ে যাওয়া হয়। হসপিটালের কর্মরত ডাক্তার তাকে মৃত বলে আখ্যায়িত করেন।

খবর পেয়ে ধামরাই থানা পুলিশ, দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত হিসেবে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা সংবাদমাধ্যমকে জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না বা এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ​এদিকে, মেধাবী এই শিক্ষার্থীর এমন মৃত্যুতে পুরো লাকুরিয়া পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

ঢাকার ধামরাই পশ্চিম লাকুরিয়া পাড়ায় ঘরের ভিতরে ঢুকে এসএসসি পরীক্ষার্থী নাহিদাকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০৬:১৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬