ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ও ছিনতাই, থানায় লিখিত অভিযোগ ধামরাইয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ধামরাইয়ে জুলাই শহীদ সাদের স্মৃতি চিরভাস্বর রাখতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরকৃত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, ইটবোঝাই ট্রাকের হেলপার আহত ধামরাইয়ে ২৩৫ পূজা মণ্ডপে সরকারি চাল, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধামরাইয়ে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

​নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ

ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ |

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে প্রীতি উপহার বিতরণ করেছে সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব উপহার তুলে দেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ।

উপহার বিতরণ অনুষ্ঠানে সুলতানা আহমেদ বলেন, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে এই শুভেচ্ছা উপহার পৌঁছে দিতে এসেছি। এর মাধ্যমে আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশে তথাকথিত কোনো সংখ্যালঘু গোষ্ঠী নেই, আমরা সবাই এই দেশের সমান নাগরিক। ধর্ম যার যার, উৎসব সবার, এই নীতিতেই আমরা বিশ্বাস করি। আমাদের মধ্যে কোনো পারস্পরিক ভেদাভেদ বা বৈষম্য নেই।

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির মূল দর্শন হলো একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া, যেখানে প্রতিটি নাগরিক নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারবেন।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে। এসময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃ আসলাম শেখ, মোঃ সেলিম সহ-সভাপতি, পৌর শ্রমিক দল , মোঃ কাজী শফিকুল ইসলাম (হুমায়ুন) যুগ্ন আহবায়ক, বিএনপি মিরপুর থানা ,  ধামরাই পৌর মহিলা দলের নেত্রী সুমাইয়া দেওয়ান সহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপহার পেয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান। তারা আশা প্রকাশ করেন, এমন সৌহার্দ্য ও সম্প্রীতির ধারা ভবিষ্যতেও অটুট থাকবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

নিউজটি শেয়ার করুন

১২:১৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬