ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ও ছিনতাই, থানায় লিখিত অভিযোগ ধামরাইয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ধামরাইয়ে জুলাই শহীদ সাদের স্মৃতি চিরভাস্বর রাখতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরকৃত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, ইটবোঝাই ট্রাকের হেলপার আহত ধামরাইয়ে ২৩৫ পূজা মণ্ডপে সরকারি চাল, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধামরাইয়ে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে জুলাই শহীদ সাদের স্মৃতি চিরভাস্বর রাখতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

​নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ

২০২৪ সালের রক্তঝরা জুলাই গণ-অভ্যুত্থানে আত্মাহুতি দেওয়া বীর শহীদ আফিকুল ইসলাম সাদের স্মৃতিকে অম্লান করে রাখতে এবং তাঁর বীরত্বগাঁথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ঢাকার ধামরাইয়ে নির্মিত হতে যাচ্ছে জুলাই শহীদ সাদ স্মৃতিস্তম্ভ।

শনিবার (১৭ অক্টোবর) সকালে ধামরাইয়ের ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই স্মৃতিস্তম্ভের নির্মাণকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন।

আবেগঘন পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ সাদের বাবা। এছাড়াও উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন, মোঃ সামসুল ইসলাম, সাধারণ সম্পাদক ধামরাই উপজেলা বিএনপি, আনোয়ার জাহিদ তালুকদার, সহ-সভাপতি, ধামরাই পৌর বিএনপি, আশিকুজ্জামান স্বপন, সাধারণ সম্পাদক, ধামরাই পৌর বিএনপি, ইঞ্জিনিয়ার মারুফ সিকদার, সাংগঠনিক সম্পাদক, ধামরাই পৌর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ। এ সময় তারা বীর শহীদ সাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ছেলের স্মৃতিবিজড়িত প্রাঙ্গণে আবেগাপ্লুত কণ্ঠে শহীদ সাদের বাবা বলেন, আমার ছেলের এই স্মৃতিস্তম্ভ যেন কেবল ইট-পাথরের কোনো সাধারণ স্থাপনা না হয়। এটি যেন হয়ে ওঠে অন্যায়, অবিচার ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ, অধিকার আদায়ের লড়াই এবং সর্বোচ্চ আত্মত্যাগের জীবন্ত প্রতীক। দ্রুত কাজ শেষ হলে ভবিষ্যৎ প্রজন্ম এখানে এসে সাদের বীরত্বগাথা থেকে দেশপ্রেমের শিক্ষা নিতে পারবে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন বলেন, জুলাই আন্দোলনে আফিকুল ইসলাম সাদের আত্মত্যাগ এ দেশের ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে। জাতি চিরকাল তাঁর এই বীরত্ব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। গণ-অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস এবং তরুণ প্রজন্মের রক্তের বিনিময়ে অর্জিত মূল্যবোধ টিকিয়ে রাখতে এই স্মৃতিস্তম্ভ এক অনন্য ভূমিকা পালন করবে।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল দিনে ধামরাইয়ের হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশের নির্মম গুলিতে গুরুতর আহত হন আফিকুল ইসলাম সাদ। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পর ৮ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর তরুণ।

যে প্রাঙ্গণে তিনি নিজের বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন, ঠিক সেই স্থানেই নির্মিত হতে যাওয়া এই স্মৃতিস্তম্ভটি অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের চিরন্তন প্রেরণা হয়ে দাঁড়িয়ে থাকবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

নিউজটি শেয়ার করুন

১১:২০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬