ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবু গ্রেপ্তার ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা শুরু ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি, আদনান, সাধারণ সম্পাদক, মোঃ রাজিউল হাসান পলাশ ধামরাইয়ে আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ও ছিনতাই, গ্রেপ্তার ৪ ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত, আলোচনা সভা ও ঋণ বিতরণ ধামরাইয়ে মাদক, জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত ​বিলুপ্ত প্রজাতির গাছ বাঁচাতে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ধামরাইয়ে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি
নোটিশ :

ধামরাইয়ের নান্নারে প্রশাসনের ঝটিকা অভিযান, অবৈধ মাটি কাটার ২ ভেকু জব্দ

নিজস্ব প্রতিবেদক,নাজমুল আলম মাসুদ

​ঢাকার ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। নান্নার এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে দুটি ভেকু মেশিন জব্দ করেছেন ধামরাই উপজেলা প্রশাসন। ধামরাইয়ের ইউএনও এবং এসিল্যান্ডের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বন্ধ করে দেওয়া হয়েছে মাটি কাটার কাজ।

​ঢাকার ধামরাই উপজেলার নান্নার এলাকায় রাতের আধারে ও দিনের আলোয় এক শ্রেণির অসাধু চক্র ফসলি জমির মাটি কেটে নিচ্ছিল। কৃষি জমি রক্ষায় ধামরাই উপজেলা প্রশাসন আজ সেখানে এক বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানটির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি। অভিযান চলাকালে মাটি কাটার অপরাধে হাতেনাতে দুটি ভেকু (এস্কেভেটর) মেশিন জব্দ করা হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যারা আইন অমান্য করে ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে বিক্রি করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এই অবৈধ কর্মকাণ্ডের ফলে ধামরাইয়ের কৃষি ব্যবস্থা যেমন হুমকির মুখে পড়ছে, তেমনি ভারী ট্রাক চলাচলের কারণে নষ্ট হচ্ছে গ্রামীণ জনপদের রাস্তাঘাট।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমাদের কাছে তথ্য ছিল যে নান্নার এলাকায় কৃষি জমি নষ্ট করে মাটি কাটা হচ্ছে। আমরা আজ সরেজমিনে এসে ঘটনার সত্যতা পাই এবং দুটি ভেকু জব্দ করি। জনস্বার্থে এবং কৃষি জমি রক্ষায় আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।প্রশাসনের এই কঠোর পদক্ষেপে স্থানীয় কৃষকদের মনে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত জড়িত মূল হোতাদের বিরুদ্ধে নিয়মিত মামলার দাবি জানিয়েছেন।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

ধামরাইয়ের নান্নারে প্রশাসনের ঝটিকা অভিযান, অবৈধ মাটি কাটার ২ ভেকু জব্দ

আপডেট সময় ০৯:২৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬