ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধামরাইয়ে দীর্ঘদিন পর কারামুক্ত হলেন সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোকসেদ ২৮ বছর বয়সেই বিলাসবহুল বাড়ি ও কোটি কোটি টাকার সম্পত্তি, বারখাইন ইউনিয়নে প্রশ্নবিদ্ধ সাদ্দাম হোসেনের সম্পদের উৎস, ক্ষুব্ধ এলাকাবাসী ধামরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ধামরাইয়ে খাদ্যগুদামে খাদ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে জিরো টলারেন্সের কঠোর হুঁশিয়ারি ধামরাইয়ে বালু তোলার ড্রেজারে ডাকাতি, পাইপগান ও বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার ৬ ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান ধামরাইয়ে নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের ধামরাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ২, আহত ১ ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
নোটিশ :

ধামরাইয়ে ইটভাটার ঘাতক ট্রাক কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ, গাড়িসহ চালক পলাতক

নিজস্ব প্রতিবেদক,নাজমুল আলম মাসুদ।

​ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নে ইটবাহী একটি ট্রাকের চাপায় মাহিম (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে নান্নার এলাকার বিবিসি (BBC) ইটভাটার ট্রাক চাপায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়।
​নিহত মাহিম স্থানীয় আশা বোন মডেল একাডেমি সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মাহিম রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বিবিসি ইটভাটার ইট বোঝাই একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মাহিমের মৃত্যু হয়। উপস্থিত লোকজন ঘাতক ট্রাকটিকে ধরার চেষ্টা করলেও চালক বেপরোয়া গতিতে ট্রাকটি চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

​ঘটনার পর মাহিমের স্বজন ও এলাকাবাসী ঘাতক চালকের বিচার এবং সড়কে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেন। তারা অভিযোগ করেন, ইটভাটার এই ট্রাকগুলো জনবসতিপূর্ণ এলাকায় অত্যন্ত বেপরোয়া গতিতে চলাচল করে, যার ফলে বারবার এমন দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বিবিসি ইটভাটার ইটবাহী ট্রাকগুলোর বেপরোয়া গতি নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে।

​খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

​ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। চালক ট্রাক নিয়ে পালিয়ে গেলেও তাকে এবং ঘাতক যানটি খুঁজে বের করার জন্য অভিযান চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ধামরাইয়ে দীর্ঘদিন পর কারামুক্ত হলেন সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোকসেদ

ধামরাইয়ে ইটভাটার ঘাতক ট্রাক কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ, গাড়িসহ চালক পলাতক

আপডেট সময় ০২:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬