ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ও ছিনতাই, থানায় লিখিত অভিযোগ ধামরাইয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ধামরাইয়ে জুলাই শহীদ সাদের স্মৃতি চিরভাস্বর রাখতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরকৃত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, ইটবোঝাই ট্রাকের হেলপার আহত ধামরাইয়ে ২৩৫ পূজা মণ্ডপে সরকারি চাল, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

ধামরাইয়ে বাটুলিয়া বাস স্ট্যান্ড এলাকায় ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল সহ- নিহত ২

​নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

​ঢাকার ধামরাইয়ের বাটুলিয়া আঞ্চলিক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য সহ নিহত- ২। বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকার সময় ধামরাইয়ের বাটুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের চাপায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক এবং বাইসাইকেল আরোহী কুদ্দুস মিয়া।

​স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পুলিশ সদস্য তার ব্যক্তিগত মোটরসাইকেল যোগে কর্মস্থল থেকে বাসার দিকে যাচ্ছিলেন। বাটুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ও বাইসাইকেল সংঘর্ষে উভয়চালক রাস্তায় ছিটকে পড়েন এবং বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী কাভার্ডভ্যান ট্রাক তাদের চাপা দেয়। সংঘর্ষের তীব্রতায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিকের মৃত্যু হয়। সাইকেল আরোহী কুদ্দুস মিয়াকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। এ অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন

মোটরসাইকেলের নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ল ৪৮-৬১৮৫ এবং
জব্দকৃত ট্রাকের নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো উ ১১-৪১৩৭

​খবর পেয়ে ধামরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকচালক কে আটক করে ও ট্রাকটিকে জব্দ করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের মতে, সড়কের ওই অংশটিতে দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে।

​মরাদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

নিউজটি শেয়ার করুন

১০:৪৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬