ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ও ছিনতাই, থানায় লিখিত অভিযোগ ধামরাইয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ধামরাইয়ে জুলাই শহীদ সাদের স্মৃতি চিরভাস্বর রাখতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরকৃত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, ইটবোঝাই ট্রাকের হেলপার আহত ধামরাইয়ে ২৩৫ পূজা মণ্ডপে সরকারি চাল, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

ঢাকা-২০ থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনোনীত হলেন সুলতানা আহমেদ

​নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ

নিজস্ব প্রতিবেদক,নাজমুল আলম মাসুদ

ঢাকা-২০ (ধামরাই) এলাকা থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন সুলতানা আহমেদ। দলীয় হাইকমান্ডের এই সিদ্ধান্তে ধামরাইয়ের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

​দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয় থাকা এবং দলের প্রতি একনিষ্ঠতার স্বীকৃতিস্বরূপ সুলতানা আহমেদকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, এই প্রাপ্তি ধামরাইয়ের সর্বস্তরের মানুষের। তিনি অবহেলিত ও বঞ্চিত নারীদের ক্ষমতায়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দেন।

মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই ধামরাইয়ের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতাকর্মীরা। স্থানীয় জনসাধারণের মতে, সুলতানা আহমেদের এই অর্জনে ধামরাইয়ের সামাজিক ও রাজনৈতিক কাঠামো আরও শক্তিশালী হবে। বিশেষ করে নারী অধিকার রক্ষা এবং আর্তমানবতার সেবায় তিনি বিশেষ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।

​নব-মনোনীত এই সংসদ সদস্য জানান, ধামরাইয়ের অবকাঠামো উন্নয়ন, মাদক নির্মূল এবং শিক্ষা ব্যবস্থার প্রসারে তিনি স্থানীয় সংসদ সদস্যের সাথে সমন্বয় করে কাজ করবেন। বিশেষ করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ধামরাই গড়তে তিনি বিশেষ ভূমিকা রাখতে চান।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

নিউজটি শেয়ার করুন

০৭:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬