ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবু গ্রেপ্তার ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা শুরু ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি, আদনান, সাধারণ সম্পাদক, মোঃ রাজিউল হাসান পলাশ ধামরাইয়ে আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ও ছিনতাই, গ্রেপ্তার ৪ ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত, আলোচনা সভা ও ঋণ বিতরণ ধামরাইয়ে মাদক, জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত ​বিলুপ্ত প্রজাতির গাছ বাঁচাতে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ধামরাইয়ে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি
নোটিশ :

ধামরাইয়ে প্রকাশ্যে ফিরোজ নামের ব্যক্তিকে কুপিয়ে হত্যা, এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জুনালায় গ্রামে পূর্ব শত্রুতার জেরে ফিরোজ (৪০) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (শনিবার) রাত আনুমানিক ০৯টার দিকে গ্রামের জনসম্মুখে শাহিনুর ও জহিরুল নামের দুই ব্যক্তি এই হত্যাকাণ্ড চালায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঘাতক শাহিনুর ও জহিরুলের সাথে ফিরোজের বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে আজ রাতে ওত পেতে থাকা অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে ফিরোজের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই নৃশংস হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে। তারা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ওসি আরও উল্লেখ করেন, নিহত ফিরোজ ইতিপূর্বে একটি মাদক মামলায় জেল খেটে জামিনে মুক্ত হয়েছিলেন। তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ ছিল।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহিনুর ও জহিরুল পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। ওসি আশ্বস্ত করে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের খুব দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

ধামরাইয়ে প্রকাশ্যে ফিরোজ নামের ব্যক্তিকে কুপিয়ে হত্যা, এলাকায় শোকের ছায়া

আপডেট সময় ০৯:৩৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬