
ধামরাই প্রতিনিধি,মিজানুর রহমান।
ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুল্লা ইউনিয়ন পরিষদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ও কুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণ কাজের শুভ সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য ঢাকা -২০ মোঃ তমিজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই নতুন বিদ্যালয় ভবন নির্মাণের ফলে এলাকার কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও সুন্দর ও আধুনিক হবে। একই সাথে ইউনিয়ন পরিষদের নতুন ভবন ধামরাইয়ের কুল্লাবাসীকে আরও সহজে এবং সুশৃঙ্খলভাবে নাগরিক সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপস্থিত সকলকে নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, কুল্লা ইউনিয়ন থেকে চাঁদাবাজ, মাদক ও মাটি ব্যবসায়ীদের হাত থেকে সকলে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। তিনি ধামরাইকে সুন্দর এবং মডেল ধামরাই হিসেবে রূপান্তরিত করবেন।

ধামরাই প্রতিনিধি, মিজানুর রহমান 









