
স্টাফ রিপোর্টার: মিজানুর রহমান মিজান।
অদ্য ভোর অনুমান ০৫ ঘটিকার সময় দিঘি ইউনিয়নের বাট বাউর এলাকায় রহমান সিএনজির পশ্চিম পাশে মানিকগঞ্জ হইতে ঘিওরগামী একটি কালো রঙের এপাচি 4b মোটরসাইকেলের তিনজন আরোহী সহ ,ঝিনাইদহ ট – ১১-১১১৫, একটি গরু বহনকারী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে ডিউটি রত অফিসার সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে বেতার যন্ত্রের মাধ্যমে পুলিশ কন্ট্রোল রুম মানিকগঞ্জ ও – ইকো-১, মানিকগঞ্জ সদর থানাকে অবগত করেন।
পরবর্তীতে গোলড়া হাইওয়ে থানা,কিলো-১,কিলো- ১১ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হন।
জানা যায় মোটরসাইকেলের চালক ঘটনা স্থলে মৃত্যুবরণ করে। অপর দুই আরোহী ১/ মোঃ রিফাত হোসেন (৩৮) পিতা: মুসলিম উদ্দিন, সাং-ঘিওর এবং অজ্ঞাতনামা (৩৫) সাং- ঘিওর দ্বয় কে সিএনজি যোগে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর তহাসপাতালে প্রেরণ করিলে, মানিকগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসারত ডাক্তার আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
গরুর গাড়ির দুইজনকে সিএনজিযোগে এবং বাকি দুইজনকে ফায়ার সার্ভিসের এম্বুলেন্স যোগে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে গরুর ব্যাপারী ১/ লিখন, পিতা : বজলুর রহমান,২/ সজীব, পিতা : পিতা : শাহাবুদ্দিন ৩/ আক্তার হোসেন পিতা আকসেদ আলী ৪/ ইবদুর পিতা : ইকরাম। সর্বসাং আঠারোখাদা (বারাদি) থানা: আলমডাঙ্গা জেলা : চুয়াডাঙ্গা।
বেপারীগণ সকলেই মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ট্রাকের ভিতর থাকা আটটি গরু একটি ট্রাক ও একটি মোটরসাইকেল গোলোরা হাইওয়ে থানার পুলিশ ইন্সপেক্টর সাহেবের হেফাজতে আছে।

স্টাফ রিপোর্টার, মিজানুর রহমান মিজান 









