ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধামরাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ২, আহত ১ ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবু গ্রেপ্তার ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা শুরু ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি, আদনান, সাধারণ সম্পাদক, মোঃ রাজিউল হাসান পলাশ ধামরাইয়ে আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ও ছিনতাই, গ্রেপ্তার ৪ ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত, আলোচনা সভা ও ঋণ বিতরণ ধামরাইয়ে মাদক, জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত ​বিলুপ্ত প্রজাতির গাছ বাঁচাতে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
নোটিশ :

ফেরি থেকে নদীতে পড়ে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, পাটুরিয়া ঘাটে তুমুল আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পাটুরিয়া ঘাটে ফেরি থেকে নামার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে সম্পূর্ণ তলিয়ে গেছে। এই ঘটনায় ঘাট এলাকায় চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরিটি পন্টুনে ভিড়ার পর যানবাহন নামার প্রক্রিয়া শুরু হয়। এ সময় একটি যাত্রীবাহী বাস ফেরি থেকে পন্টুনে ওঠার মুহূর্তে সংযোগকারী র‌্যাম্প থেকে পিছলে সরাসরি পদ্মার গভীর পানিতে পড়ে যায়। ঘটনার আকস্মিকতায় ঘাটে থাকা মানুষজন চিৎকার শুরু করেন।বাসটি পানিতে পড়ার পর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ নিখোঁজ হয়ে যায়।

বাসটি পানিতে পড়ার সাথে সাথেই বেশ কয়েকজন যাত্রী জানালার কাচ ভেঙে এবং জরুরি দরজা দিয়ে সাঁতরে ওপরে উঠে আসতে সক্ষম হন। তবে ভেতরে আর কোনো যাত্রী আটকে আছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং নৌ পুলিশের ডুবুরিরা। নদী থেকে বাসটি টেনে তোলার জন্য উদ্ধারকারী জাহাজকে খবর দেওয়া হয়েছে।

ঘাট এলাকায় উপস্থিত সাধারণ মানুষ ও চালকদের মধ্যে চরম ক্ষোভ দেখা গেছে। অনেকেই বলছেন, ফিটনেসবিহীন ফেরি, পন্টুনের ত্রুটিপূর্ণ র‌্যাম্প এবং চালকদের অসতর্কতার কারণেই পাটুরিয়া ঘাটে বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে। ইতিপূর্বেও এই ঘাটে ফেরি ডুবতি এবং বাস-ট্রাক নদীতে পড়ে যাওয়ার মতো একাধিক ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ২, আহত ১

ফেরি থেকে নদীতে পড়ে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, পাটুরিয়া ঘাটে তুমুল আতঙ্ক

আপডেট সময় ০৯:১৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬