ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধামরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ধামরাইয়ে খাদ্যগুদামে খাদ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে জিরো টলারেন্সের কঠোর হুঁশিয়ারি ধামরাইয়ে বালু তোলার ড্রেজারে ডাকাতি, পাইপগান ও বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার ৬ ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান ধামরাইয়ে নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের ধামরাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ২, আহত ১ ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবু গ্রেপ্তার ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা শুরু
নোটিশ :

ধামরাইয়ে খাদ্যগুদামে খাদ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে জিরো টলারেন্সের কঠোর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

ঢাকার ধামরাইয়ে সরকারি খাদ্য গুদামের সার্বিক পরিস্থিতি, খাদ্যশস্যের মজুত ও বিতরণ ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। মন্ত্রীর এই ঝটিকা সফরকে কেন্দ্র করে খাদ্য বিভাগের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।

​পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী গুদামে সংরক্ষিত খাদ্যের গুণগত মান, বিদ্যমান মজুত পরিস্থিতি, গুদামের অভ্যন্তরীণ পরিবেশ এবং সরকারি খাদ্য বিতরণ কার্যক্রমের বিস্তারিত খোঁজখবর নেন। একই সঙ্গে খাদ্যশস্য সঠিক উপায়ে সংরক্ষণ করা, মজুত ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে সরকারি খাদ্য সহায়তা যেন সঠিকভাবে পৌঁছায় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ প্রদান করেন।

​পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তা ও সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সরকারি খাদ্যশস্যের মান ও মজুত ব্যবস্থাপনায় যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না। সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি আরও জানান, সরকারি খাদ্যশস্যের গুণগত মান বজায় রাখতে এবং প্রয়োজনের সময় সঠিক বিতরণ নিশ্চিত করতে দেশের বিভিন্ন অঞ্চলের খাদ্যগুদামগুলোতে এ ধরনের নিয়মিত তদারকি ও পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।

​মন্ত্রীর এই ঝটিকা পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, মাঠ পর্যায়ে এ ধরনের সরাসরি তদারকি বজায় থাকলে সরকারি খাদ্য ব্যবস্থাপনা ও বিতরণে স্বচ্ছতা আসবে এবং প্রান্তিক জনগোষ্ঠী এর প্রকৃত সুফল পাবে।

​পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনীতিবিদরাও উপস্থিত ছিলেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ধামরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

ধামরাইয়ে খাদ্যগুদামে খাদ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে জিরো টলারেন্সের কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় ০৪:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬