ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত ধামরাইয়ে দীর্ঘদিন পর কারামুক্ত হলেন সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোকসেদ ২৮ বছর বয়সেই বিলাসবহুল বাড়ি ও কোটি কোটি টাকার সম্পত্তি, বারখাইন ইউনিয়নে প্রশ্নবিদ্ধ সাদ্দাম হোসেনের সম্পদের উৎস, ক্ষুব্ধ এলাকাবাসী ধামরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ধামরাইয়ে খাদ্যগুদামে খাদ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে জিরো টলারেন্সের কঠোর হুঁশিয়ারি ধামরাইয়ে বালু তোলার ড্রেজারে ডাকাতি, পাইপগান ও বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার ৬ ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান ধামরাইয়ে নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের ধামরাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ২, আহত ১
নোটিশ :

ধামরাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ২, আহত ১

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

ঢাকার ধামরাইয়ে ১০ চাকার একটি দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত একজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​বুধবার (২৯ জুলাই) ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ ব্রিজের উত্তর পাশের ঢালে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
​নিহতরা হলেন, ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুন্ড গ্রামের মোঃ রুবেলের ছেলে রনি (১৩) এবং একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ মাইন (১৬)। এ ঘটনায় আহত ব্যক্তি হলেন মোঃ আতাউল্লাহ।

​স্থানীয়রা জানান, নবীনগর থেকে কালিয়াকৈরগামী একটি দ্রুতগতির দশ চাকার ট্রাক শরীফবাগ ব্রিজের উত্তর পাশের ঢালে পৌঁছালে সামনের একটি মোটরসাইকেলকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীই ছিটকে সড়কে পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই একজনের মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত মোঃ আতাউল্লাহর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার পরপরই ঘাতক ট্রাক ও চালক পালিয়ে যাওয়ায় স্থানীয়রা তাদের আটক করতে পারেনি।

​এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নান্নু মন্ডল জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। পরবর্তীতে ধামরাই সরকারি হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, স্বজনরা লাশ উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নিয়ে গেছেন।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

ধামরাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ২, আহত ১

আপডেট সময় ০৪:৫৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬