ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধামরাইয়ে দীর্ঘদিন পর কারামুক্ত হলেন সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোকসেদ ২৮ বছর বয়সেই বিলাসবহুল বাড়ি ও কোটি কোটি টাকার সম্পত্তি, বারখাইন ইউনিয়নে প্রশ্নবিদ্ধ সাদ্দাম হোসেনের সম্পদের উৎস, ক্ষুব্ধ এলাকাবাসী ধামরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ধামরাইয়ে খাদ্যগুদামে খাদ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে জিরো টলারেন্সের কঠোর হুঁশিয়ারি ধামরাইয়ে বালু তোলার ড্রেজারে ডাকাতি, পাইপগান ও বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার ৬ ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান ধামরাইয়ে নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের ধামরাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ২, আহত ১ ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
নোটিশ :

ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

​ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর এলাকায় সড়কের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে কেন্দ্র করে ঘটল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। একের পর এক যানবাহনের আকস্মিক ব্রেকিংয়ের পর পেছন থেকে আসা স্বাধীনতা পরিবহন মিনিবাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী দুই তরুণ।
​শনিবার (২৫ জুলাই) সকাল আনুমানিক ৮:০০ টার দিকে ইসলামপুর বাটা গেট সংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

​নিহতরা হলেন, ​আবাস সাহা, মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তিনি সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে।
​সুজয় সাহা, চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। তিনি মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে।

​পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ঘটনার সূচনালগ্নে ইসলামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে মহাসড়কের মূল লেনে দাঁড়িয়ে ছিল। সকালের ব্যস্ত সময়ে ওই বিকল বাসটিকে দেখে সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক কষে। ​পরপরই ঘটে একের পর এক দুর্ঘটনা ​প্রাইভেটকার ব্রেক করায় ঠিক পেছনে থাকা একটি কাভার্ডভ্যানও দ্রুত ব্রেক করতে বাধ্য হয়।
​কাভার্ডভ্যানের ঠিক পেছনেই চলছিল দুটি মোটরসাইকেল।
​এ সময় পেছন থেকে দ্রুতগতিতে ধেয়ে আসা স্বাধীনতা পরিবহন এর একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মোটরসাইকেল দুটিকে সজোরে পিষে দেয়।
​ঘটনাস্থলেই একটি মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় একটি বাস, একটি প্রাইভেটকার, একটি কাভার্ডভ্যান ও দুটি মোটরসাইকেল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ সময় ​খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধামরাই থানা পুলিশ। দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি তুলে ধরে ধামরাই থানার এসআই তারেক জানান, সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রাথমিক তদন্তে জানা গেছে, সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা বাসটির কারণেই পেছনের যানবাহনগুলো হঠাৎ ব্রেক কষতে বাধ্য হয়। এ সময় স্বাধীনতা পরিবহনের মিনিবাসটি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মোটরসাইকেল আরোহীদের সজোরে ধাক্কা দেয়।

​তিনি আরও জানান, আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিষয়টি ইতোমধ্যে হাইওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে এবং তারা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার এসআই শাহাদাত হোসেন জানান, নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্বজনদের উপস্থিতি ও পরিচয় সুনির্দিষ্ট করার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ধামরাইয়ে দীর্ঘদিন পর কারামুক্ত হলেন সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোকসেদ

ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

আপডেট সময় ০৬:০৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬