ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবু গ্রেপ্তার ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা শুরু ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি, আদনান, সাধারণ সম্পাদক, মোঃ রাজিউল হাসান পলাশ ধামরাইয়ে আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ও ছিনতাই, গ্রেপ্তার ৪ ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত, আলোচনা সভা ও ঋণ বিতরণ ধামরাইয়ে মাদক, জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত ​বিলুপ্ত প্রজাতির গাছ বাঁচাতে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ধামরাইয়ে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি
নোটিশ :

বর্ষার শুরুতেই ডেঙ্গু রুখতে মাঠে ধামরাই পৌরসভা, সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

দেশে বর্ষা মৌসুমের শুরুতে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দেশজুড়ে জোরদার করা হচ্ছে সচেতনতামূলক কার্যক্রম। এরই ধারাবাহিকতায় ঢাকার ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০.০০ ঘটিকার সময় ধামরাই পৌরসভার উদ্যোগে এই র‍্যালির আয়োজন করা হয়।

​ডেঙ্গু প্রতিরোধ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদারকরন এই স্লোগানকে সামনে রেখে এডিস মশার প্রজনন রোধ এবং সাধারণ মানুষকে সচেতন করতে মাঠে নেমেছে ধামরাই পৌরসভা।

আজ সকালে ধামরাই পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে র‍্যালিটি বের হয়। এটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
​র‍্যালিতে অংশগ্রহণকারীরা একটি স্বস্তিদায়ক ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। একই সাথে বাড়িঘর ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করা হয়।

​পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে আল মামুন জানান, ধামরাই পৌরসভাকে ডেঙ্গুমুক্ত রাখাই তাদের মূল লক্ষ্য। নাগরিকরা সচেতন হলে এবং কোথাও পানি জমতে না দিলে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব।

​কর্তৃপক্ষ আরও জানায়, শুধু এই র‍্যালির মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম এবং পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত চলমান থাকবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

বর্ষার শুরুতেই ডেঙ্গু রুখতে মাঠে ধামরাই পৌরসভা, সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৪০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬