ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​বিলুপ্ত প্রজাতির গাছ বাঁচাতে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ধামরাইয়ে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি ধামরাইয়ে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ ​ডিম ও মুরগির ন্যায্য মূল্যের দাবি ধামরাইয়ে পোল্ট্রি খামারিদের মানববন্ধন ধামরাইয়ে স্নুটেক্স লিমিটেড ও খাল খনন কাজ পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ধামরাইয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে জব ফেয়ার-২০২৬ এর শুভ উদ্বোধন ​ফেসবুকে ছড়ানো আকুতি ছুঁয়ে গেল মন, ধামরাইয়ে অসুস্থ শিশুর দেবদূত হয়ে পাশে বিএনপি নেতা অভি ধামরাই আলাদীনস্ ডায়াবেটিক সেন্টারের শুভ উদ্বোধন, সেবার নতুন দিগন্ত ধামরাই সরকারি কলেজে বরাদ্দকৃত দুটি বি,আর,টি,সি দ্বিতল বাস উদ্বোধন ধামরাইয়ে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন
নোটিশ :

ধামরাইয়ে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ

ঢাকার ধামরাইয়ে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বিনামূল্যে বীজ, চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে। আজ সকালে ধামরাই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন।

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকার ধামরাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হলো উচ্চফলনশীল বীজ, ফলজ চারা ও রাসায়নিক-জৈব সার। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে আজ ২ জুলাই উপজেলা পরিষদ ওডিটরিয়ামে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরিফুর রহমান। কৃষি বিভাগ জানায়, খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন বিভিন্ন উফশী ও হাইব্রিড জাতের শাকসবজির বীজ এবং সারের পাশাপাশি বিতরণ করা হয়েছে আম, মাল্টা, সুপারি ও লেবুসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন বলেন, বর্তমান সরকার সবসময়ই কৃষকের পাশে রয়েছে। দেশের সার্বিক কৃষি উৎপাদন বাড়াতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কৃষকদের এই মানসম্মত চারা ও বীজ সঠিকভাবে ব্যবহারের আহ্বান জানান।

বিনা মূল্যে ৫১৯৮ টি মানসম্মত উপকরণ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় উপকারভোগী কৃষকেরা। সরকারের এমন পদক্ষেপ ধামরাইয়ের কৃষি অর্থনীতিকে আরও গতিশীল করবে এমনটাই প্রত্যাশা স্থানীয় অংশীজনদের।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

​বিলুপ্ত প্রজাতির গাছ বাঁচাতে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ধামরাইয়ে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি

আপডেট সময় ০৮:৪৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬