ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ চিহ্নিত মাদক কারবারি হারুন গ্রেফতার ধামরাইয়ে রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের মাসিক আলোচনা সভা সম্পন্ন ঢাকা – আরিচা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ঢাকা – আরিচা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। সূতিপাড়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ধামরাইবাসীর আস্থার প্রতীক ৪ কর্মকর্তা, অপরাধীদের কাছে এক আতঙ্কের নাম কুল্লা ইউনিয়ন পরিষদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন শুভ উদ্বোধন ধামরাইয়ে ৪২৫০ জন শিক্ষার্থী পেল খাতা কলম
নোটিশ :

ধামরাইয়ে ঢাকা–আরিচা মহাসড়কের পাশে আবর্জনার স্তুপে চরম জনদুর্ভোগ

ঢাকা–আরিচা মহাসড়কের ধামরাই অংশে রেডিও অফিসসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবাধে ময়লা-আবর্জনা ফেলার ফলে ভয়াবহ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের একেবারে পাশেই আবর্জনার স্তুপ গড়ে উঠেছে, যা থেকে প্রতিনিয়ত তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে আশপাশের বসবাসকারী মানুষজনের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এলাকাবাসী জানান, আবর্জনা থেকে ছড়ানো দুর্গন্ধ ও জীবাণুর কারণে শিশু, নারী ও বয়স্কসহ অনেকেই জ্বর, শ্বাসকষ্ট, ত্বকের সমস্যা ও পেটের রোগসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। বিশেষ করে রাতে ও গরমের সময় দুর্গন্ধ এতটাই তীব্র হয় যে ঘরে থাকা পর্যন্ত কষ্টকর হয়ে পড়ে। অনেক পরিবার জানালা-দরজা বন্ধ রেখেও দুর্গন্ধ থেকে রেহাই পাচ্ছে না।

মহাসড়ক ব্যবহারকারী পথচারী ও যানবাহন চালকরাও এই সমস্যায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তারা জানান, ওই অংশ দিয়ে চলাচলের সময় দুর্গন্ধে নাক চেপে চলতে হয়, অনেক সময় মাথা ঘোরা বা বমি ভাব সৃষ্টি হয়। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয়দের আরও অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত ময়লা অপসারণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সেখানে আবর্জনা ফেলা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। অন্যথায় জনস্বাস্থ্য আরও বড় ঝুঁকির মুখে পড়বে বলে সতর্ক করেছেন সচেতন মহল।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

ধামরাইয়ে ঢাকা–আরিচা মহাসড়কের পাশে আবর্জনার স্তুপে চরম জনদুর্ভোগ

আপডেট সময় ০৪:৫০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬