ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবু গ্রেপ্তার ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা শুরু ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি, আদনান, সাধারণ সম্পাদক, মোঃ রাজিউল হাসান পলাশ ধামরাইয়ে আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ও ছিনতাই, গ্রেপ্তার ৪ ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত, আলোচনা সভা ও ঋণ বিতরণ ধামরাইয়ে মাদক, জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত ​বিলুপ্ত প্রজাতির গাছ বাঁচাতে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ধামরাইয়ে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি
নোটিশ :

কুল্লা ইউনিয়ন পরিষদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন শুভ উদ্বোধন

ধামরাই প্রতিনিধি,মিজানুর রহমান।

ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুল্লা ইউনিয়ন পরিষদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ও কুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণ কাজের শুভ সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য ঢাকা -২০ মোঃ তমিজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই নতুন বিদ্যালয় ভবন নির্মাণের ফলে এলাকার কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও সুন্দর ও আধুনিক হবে। একই সাথে ইউনিয়ন পরিষদের নতুন ভবন ধামরাইয়ের কুল্লাবাসীকে আরও সহজে এবং সুশৃঙ্খলভাবে নাগরিক সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপস্থিত সকলকে নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, কুল্লা ইউনিয়ন থেকে চাঁদাবাজ, মাদক ও মাটি ব্যবসায়ীদের হাত থেকে সকলে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। তিনি ধামরাইকে সুন্দর এবং মডেল ধামরাই হিসেবে রূপান্তরিত করবেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

কুল্লা ইউনিয়ন পরিষদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন শুভ উদ্বোধন

আপডেট সময় ০৮:৪০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬