ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ও ছিনতাই, থানায় লিখিত অভিযোগ ধামরাইয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ধামরাইয়ে জুলাই শহীদ সাদের স্মৃতি চিরভাস্বর রাখতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরকৃত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, ইটবোঝাই ট্রাকের হেলপার আহত ধামরাইয়ে ২৩৫ পূজা মণ্ডপে সরকারি চাল, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

ঢাকার ধামরাই জয়পুরায় ডোবায় মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, নাজমুল আলম মাসুদ

নিজস্ব প্রতিনিধি,নাজমুল আলম মাসুদ

​ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা বাস স্ট্যান্ড সংলগ্ন আলাদিন হাসপাতালের সামনের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) সকালে স্থানীয়রা ডোবায় লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পথচারীরা আলাদিন হাসপাতালের সামনের নিচু জমিতে বা ডোবায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে নিথর দেহ দেখে তারা নিশ্চিত হন যে ব্যক্তিটি মৃত। মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

​পুলিশের বক্তব্য, ​প্রাথমিক অবস্থায় লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, অন্য কোনো স্থানে নিহতের পর লাশটি এখানে ফেলে রাখা হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়।

​ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবককের মরদেহ ৫-৬ দিন আগে ডোবায় ফেলা হয়েছিল। তবে মরদেহ পচে যাওয়ায় তার শরীরে কোনো আঘাতে চিহ্ন রয়েছে কি না তা বুঝা যাচ্ছে না। ওই যুবককে কিভাবে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে।

এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

​এলাকায় আতঙ্ক
​ব্যস্ততম মহাসড়কের পাশে দিনের আলোতে লাশ পড়ে থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধী জড়িত থাকলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

নিউজটি শেয়ার করুন

১১:২৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬