ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবু গ্রেপ্তার ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা শুরু ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি, আদনান, সাধারণ সম্পাদক, মোঃ রাজিউল হাসান পলাশ ধামরাইয়ে আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ও ছিনতাই, গ্রেপ্তার ৪ ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত, আলোচনা সভা ও ঋণ বিতরণ ধামরাইয়ে মাদক, জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত ​বিলুপ্ত প্রজাতির গাছ বাঁচাতে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ধামরাইয়ে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি
নোটিশ :

ঢাকা-২০ আসন ধামরাইয়ে ধানের শীষের জয়, বিপুল ভোটে বিজয়ী আলহাজ্ব তমিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক,নাজমুল আলম মাসুদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করেছেন।

বৃহস্পতিবার রাতে ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, এই আসনের মোট ১৪৭টি কেন্দ্রের সব কয়টির ফলাফলে তমিজ উদ্দিন পেয়েছেন ১,৬২,৫০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাবিলা তাসনিদ (শাপলা কলি প্রতীক) পেয়েছেন ৫৭,৭৮৭ ভোট।

সকাল থেকেই ধামরাইয়ের কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। দীর্ঘ সময় পর উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফল ঘোষণার পর আলহাজ্ব তমিজ উদ্দিনের সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে বিজয় মিছিল বের করেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

বিজয়ী হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আলহাজ্ব তমিজ উদ্দিন ধামরাইয়ের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই জয় গণতন্ত্রকামী মানুষের জয়। ধামরাইয়ের মানুষ আমাকে যে ভালোবাসা ও আস্থা দিয়েছেন, আমি তার মর্যাদা রক্ষা করব। আমরা এখন একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব।

​শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনে ঢাকা-২০ আসনে ভোটাররা দীর্ঘ দেড় দশক পর স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পান।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

ঢাকা-২০ আসন ধামরাইয়ে ধানের শীষের জয়, বিপুল ভোটে বিজয়ী আলহাজ্ব তমিজ উদ্দিন

আপডেট সময় ০৮:৩৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬