ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবু গ্রেপ্তার ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা শুরু ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি, আদনান, সাধারণ সম্পাদক, মোঃ রাজিউল হাসান পলাশ ধামরাইয়ে আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ও ছিনতাই, গ্রেপ্তার ৪ ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত, আলোচনা সভা ও ঋণ বিতরণ ধামরাইয়ে মাদক, জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত ​বিলুপ্ত প্রজাতির গাছ বাঁচাতে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ধামরাইয়ে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি
নোটিশ :

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক,নাজমুল আলম মাসুদ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার বেলা ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সাভার সফর। ​প্রধানমন্ত্রী বেলা ১০টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান। এরপর তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের সম্মানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

​সে সময় প্রধানমন্ত্রীর সাথে তাঁর নবগঠিত মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
​শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ চত্বরে একটি পারিজাত ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।এরপর তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। সেখানে তিনি ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে নতুন অভিযাত্রার সংকল্প ব্যক্ত করেন এবং শহীদদের আকাঙ্ক্ষার একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।

​স্মৃতিসৌধের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সরাসরি সচিবালয়ে তাঁর কার্যালয়ে যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠক এবং সিনিয়র সচিবদের সাথে মতবিনিময় সভায় তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।স্মৃতিসৌধ এলাকায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং বিপুল সংখ্যক নেতা-কর্মী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ১১:৫০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬