নিজস্ব প্রতিবেদক,নাজমুল আলম মাসুদ।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা শানদার পাড়া এলাকায় মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টার সময় বাধা দেওয়ায় মুকুল বেপারী ও অথই নামের ব্যক্তিকে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারী বিজয়। বর্তমানে আহত ব্যক্তিদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল আনুমানিক ১১টার সময় ঝিটকা শানদার পাড়া সংলগ্ন রাস্তা দিয়ে মোটরসাইকেল আরোহী যাচ্ছিলেন। এ সময় ওত পেতে থাকা ছিনতাইকারী চক্র তার গতিরোধ করে এবং মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আরোহীর চিৎকারে স্থানীয় ব্যক্তি (জনতা) এগিয়ে এসে বাধা দিলে ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
বর্তমান পরিস্থিতি ছুরিকাঘাতের পরপরই ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে এলাকাবাসী ও বাকিরা পালিয়ে যায়। আটককৃত ব্যক্তিকে স্থানীয় ২ নং ওয়ার্ডের মোঃ মসতু মেম্বার তার জিম্মায় ছাড়িয়ে নিয়ে যায়। পরবর্তী সময় আহত ব্যক্তিদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হয়। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তার শরীরে জখম থাকলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
এই ঘটনার পর ঝিটকা শানদার পাড়া এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এই রুটে ছিনতাইকারী ও বখাটেদের আনাগোনা বেড়েছে। তারা এলাকায় পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন।
বিষয়টি নিয়ে স্থানীয় থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে খবর পেয়ে পুলিশের এস,আই মোঃ আবু রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ 








