ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবু গ্রেপ্তার ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা শুরু ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি, আদনান, সাধারণ সম্পাদক, মোঃ রাজিউল হাসান পলাশ ধামরাইয়ে আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ও ছিনতাই, গ্রেপ্তার ৪ ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত, আলোচনা সভা ও ঋণ বিতরণ ধামরাইয়ে মাদক, জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত ​বিলুপ্ত প্রজাতির গাছ বাঁচাতে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ধামরাইয়ে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি
নোটিশ :

মানিকগঞ্জ কৈতোরা বাজার সংলগ্ন তিন ফসলি জমির মাটি কাটছেন বিপাকে কৃষকরা।

নিজস্ব প্রতিনিধি, নাজমুল আলম মাসুদ।

মানিকগঞ্জ কৈতোরা বাজার সংলগ্ন ফসলি জমির মাটি কাটার মহোৎসব চলছে। কৈতোরা গ্রামে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তিন ফসলি জমির মাটি সাবাড় করছেন রিপন,চান মিয়া ও আক্কাস মেম্বার নামের এই ব্যক্তিরা। এতে হুমকির মুখে পড়ছে শত শত বিঘা আবাদি জমি।

সরেজমিনে গিয়ে দেখা যায়,এলাকায় বিশাল ভেকু দিয়ে ফসলি জমির বুক চিরে গভীর করে কাটা হচ্ছে মাটি। সেই মাটি ড্রাম ট্রাকে করে চলে যাচ্ছে বিভিন্ন ইটভাটায়। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী রিপন গংরা কারোর তোয়াক্কা না করেই দিন-রাত সমানতালে মাটি বিক্রি করে চলেছেন। ​মাটি কাটার ফলে পাশের জমিগুলো ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। শুধু তাই নয়, ভারী ড্রাম ট্রাক চলাচলের কারণে গ্রামের রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ধুলোবালিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান,রিপন গংদেরকে নিষেধ করেও কোনো লাভ হচ্ছে না। বরং মাটি কাটায় বাধা দিলে নানাভাবে ভয়ভীতি দেখানো হয়। আবাদি জমি রক্ষায় তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

ফসলি জমির উপরিভাগের মাটি কাটা আইনত নিষিদ্ধ হলেও, কৈতোরা গ্রামে যেন দেখার কেউ নেই। কৃষি জমি রক্ষা এবং এই অবৈধ কর্মকাণ্ড বন্ধে মানিকগঞ্জের প্রশাসন ও পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয় ভুক্তভোগী কৃষকদের।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

মানিকগঞ্জ কৈতোরা বাজার সংলগ্ন তিন ফসলি জমির মাটি কাটছেন বিপাকে কৃষকরা।

আপডেট সময় ০৩:৫৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬