নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।
পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকার ধামরাইয়ে ৯নং ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৩ ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য এবং ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব শামসুল ইসলাম,সাধারণ সম্পাদক,ধামরাই উপজেলা বিএনপি ও যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপি। মোঃ আতিকুর রহমান আতিক, ভারপ্রাপ্ত সভাপতি, ধামরাই পৌর বিএনপি। মোঃ আনোয়ার জাহিদ তালুকদার,সহ-সভাপতি, ধামরাই পৌর বিএনপি। মোঃ আশিকুজ্জামান স্বপন, সাধারণ সম্পাদক, ধামরাই পৌর বিএনপি। ইঞ্জিনিয়ার মারুফ সিকদার, সাংগঠনিক সম্পাদক, ধামরাই পৌর বিএনপি। ইশতিয়াক আহম্মেদ ফারুক,সাবেক সাংগঠনিক সম্পাদক,ঢাকা জেলা ছাত্রদল। সাইফুর রহমান সুমন, শ্রম্ বিষয়ক সম্পাদক,ধামরাই পৌর বিএনপি। হুমায়ূন আহমেদ রোমান সিকদার,যুব বিষয়ক সম্পাদক,ধামরাই পৌর বিএনপি ও পৌর যুবদল সভাপতি প্রার্থী। রাফিজুল ইসলাম রবিন, সভাপতি, ধামরাই উপজেলা ছাত্রদল। শেখ খোদা নূর রনি, সভাপতি, পৌর ছাত্রদল। মোঃ আসলাম হোসেন,সভাপতি, জিয়া মঞ্চ মোঃ শহিদুল ইসলাম সুজন, ধামরাই পৌর যুবদল সহ
পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের শান্তি, সমৃদ্ধি এবং দলের সংহতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অতিথিদের বক্তব্যে বলেন, রমজানের শিক্ষা নিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার শেষে সকল মুসল্লিগণদের জন্য নামাজের সুব্যবস্থা করা হয়।

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ 








