ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবু গ্রেপ্তার ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা শুরু ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি, আদনান, সাধারণ সম্পাদক, মোঃ রাজিউল হাসান পলাশ ধামরাইয়ে আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ও ছিনতাই, গ্রেপ্তার ৪ ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত, আলোচনা সভা ও ঋণ বিতরণ ধামরাইয়ে মাদক, জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত ​বিলুপ্ত প্রজাতির গাছ বাঁচাতে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ধামরাইয়ে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি
নোটিশ :

সাংবাদিকদের সাথে দেখা করতে ওসির অনিহা, থানায় গিয়ে মিলল উল্টো চিত্র

নিজস্ব প্রতিবেদক,নাজমুল আলম মাসুদ।

পদ্মা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা এবং সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। পেশাগত কাজে তথ্য সংগ্রহের জন্য যোগাযোগ করা হলে তিনি দেখা করতে অস্বীকৃতি জানান এবং ভুল তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, একটি ঘটনার বিষয়ে জানতে চাইলে সংবাদকর্মীরা পদ্মা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। সে সময় তিনি সাংবাদিকদের জানান যে, তিনি বর্তমানে থানায় নেই এবং পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে অবস্থান করছেন। তাই এই মুহূর্তে তার পক্ষে দেখা করা সম্ভব নয়।
​তবে ওসির দেওয়া তথ্যের সত্যতা যাচাই করতে সাংবাদিকরা সরাসরি পদ্মা দক্ষিণ থানায় উপস্থিত হলে সেখানে এক ভিন্ন চিত্র দেখা যায়। এসপি অফিসে মিটিংয়ে থাকার কথা বললেও সাংবাদিকদের টিম থানায় গিয়ে ওসি শাহ আলমকে তার নিজ কক্ষেই অবস্থান করতে দেখেন। একজন সরকারি কর্মকর্তার এমন বিভ্রান্তিকর তথ্যে উপস্থিত সংবাদকর্মীরা বিস্ময় প্রকাশ করেন।

ঘটনার পর উপস্থিত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন সংবাদকর্মী যেখানে পেশাগত প্রয়োজনে পুলিশের সাথে যোগাযোগ করতে গিয়ে ২-৩ ঘন্টা বসে থাকতে হয়। এমন লুকোচুরি ও অসহযোগিতার শিকার হন, সেখানে সাধারণ জনগণের সেবা পাওয়ার পরিস্থিতি কতটা নাজুক তা সহজেই অনুমেয়। ওসির এই আচরণকে তারা দায়িত্বজ্ঞানহীন ও জনসেবামূলক মনোভাবের পরিপন্থী বলে দাবি করেন।
​অভিযোগের প্রেক্ষিতে
থানায় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের মুখে ওসি শাহ আলম কোনো সদুত্তর দিতে পারেননি। কেন তিনি মিটিংয়ের দোহাই দিয়ে তথ্য গোপন করার চেষ্টা করলেন, সে বিষয়েও তার পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

​এলাকাবাসীর মতে, পুলিশের মতো একটি সংবেদনশীল সেবামূলক প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল ও সাংবাদিক সমাজ।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

সাংবাদিকদের সাথে দেখা করতে ওসির অনিহা, থানায় গিয়ে মিলল উল্টো চিত্র

আপডেট সময় ১১:০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬