ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ চিহ্নিত মাদক কারবারি হারুন গ্রেফতার ধামরাইয়ে রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের মাসিক আলোচনা সভা সম্পন্ন ঢাকা – আরিচা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ঢাকা – আরিচা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। সূতিপাড়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ধামরাইবাসীর আস্থার প্রতীক ৪ কর্মকর্তা, অপরাধীদের কাছে এক আতঙ্কের নাম কুল্লা ইউনিয়ন পরিষদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন শুভ উদ্বোধন ধামরাইয়ে ৪২৫০ জন শিক্ষার্থী পেল খাতা কলম
নোটিশ :

ধামরাই পশ্চিম লাকুরিয়া পাড়ায় এসএসসি পরীক্ষার্থী নাহিদা হত্যা রহস্য উন্মোচন

নিজস্ব প্রতিবেদক,নাজমুল আলম মাসুদ।

​ঢাকার ধামরাইয়ের পশ্চিম লাকুরিয়া পাড়ায় এসএসসি পরীক্ষার্থী নাহিদাকে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর রহস্য উন্মোচন করেছে পুলিশ। মাত্র দুই দিনের মাথায় ঘাতককে গ্রেফতারসহ উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও লুণ্ঠিত মালামাল।

আজ শনিবার ২৫শে এপ্রিল সকাল ১১ ঘটিকায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ধামরাই থানা পুলিশ জানায়, ঘাতকের নাম শামীম স্বপন। নাহিদা হত্যার প্রধান ও একমাত্র অভিযুক্ত হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে রক্তমাখা সেই শিলনোড়া এবং বাসা থেকে অন্যান্য সরঞ্জাম।

​পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। আসামি শামীম স্বপন জবানবন্দিতে স্বীকার করেছে, সে ভয়াবহভাবে অনলাইন জুয়ায় আসক্ত ছিল। জুয়ার টাকার জোগান দিতে এবং ঋণের বোঝা সরাতে সে চুরির পরিকল্পনা করে। চুরি করতে গিয়ে চিনে ফেলায় মেধাবী শিক্ষার্থী নাহিদাকে অত্যন্ত নির্মমভাবে গলা কেটে হত্যা করে।

ধামরাই থানা পুলিশ জানিয়েছে, আসামিকে আদালতে সোপর্দ করা হচ্ছে এবং দ্রুততম সময়ে চার্জশিট জমা দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এই ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।অনলাইন জুয়ার নেশা কেড়ে নিল একটি তাজা প্রাণ, ধ্বংস করল একটি সাজানো সংসার।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

ধামরাই পশ্চিম লাকুরিয়া পাড়ায় এসএসসি পরীক্ষার্থী নাহিদা হত্যা রহস্য উন্মোচন

আপডেট সময় ০৮:১৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬