ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ও ছিনতাই, থানায় লিখিত অভিযোগ ধামরাইয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ধামরাইয়ে জুলাই শহীদ সাদের স্মৃতি চিরভাস্বর রাখতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরকৃত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, ইটবোঝাই ট্রাকের হেলপার আহত ধামরাইয়ে ২৩৫ পূজা মণ্ডপে সরকারি চাল, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

ধামরাইয়ে ফুটবল খেলার সময় বজ্রপাতে কিশোরের মর্মান্তিক মৃত্যু

​নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ

​নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

ঢাকার ধামরাইয়ে বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে রাশেদুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​রোববার (৭ জুন) বিকেলে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের গাওতারা এলাকার একটি খেলার মাঠে এই ঘটনা ঘটে।

​নিহত রাশেদুল ইসলাম গাওতারা গ্রামের আক্কাস আলীর ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রীর সহকারী (যোগালি) হিসেবে কাজ করত।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সারাদিন কাজ শেষে বিকেলে বন্ধুদের সাথে স্থানীয় গাওতারা মাঠে ফুটবল খেলতে যায় রাশেদুল। খেলা চলাকালীন সময় হঠাৎ তীব্র বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়।

​পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী ও বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে কাওয়ালীপাড়ার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে পার্শ্ববর্তী সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাশেদুলকে মৃত ঘোষণা করেন।

​এদিকে রাজমিস্ত্রী সহকারী হিসেবে কাজ করা এই কিশোরের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গাওতারা গ্রাম ও তার পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

নিউজটি শেয়ার করুন

০৩:৪৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬