
নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।
দীর্ঘদিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন ঢাকা জেলার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় প্রভাবশালী নেতা রফিকুল ইসলাম মোকসেদ।
আজ (বৃহস্পতিবার) বিকেলে গাজীপুরের কাশেমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হন। জামিনের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কারাগার কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়। এ সময় কারাগারের ফটকে তাঁর স্বজন ও অনুসারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
পারিবারিক সূত্র জানায়, আইনি প্রক্রিয়া ও উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর আজ তিনি কারাগার থেকে বের হন। তাঁর কারামুক্তির খবরে নিজ এলাকা চৌহাট ইউনিয়নসহ ধামরাইয়ের রাজনৈতিক ও স্থানীয় সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে আটক ছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি নিজ এলাকার সাধারণ মানুষের পাশে থেকে পুনরায় সামাজিক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ 









