ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত ধামরাইয়ে দীর্ঘদিন পর কারামুক্ত হলেন সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোকসেদ ২৮ বছর বয়সেই বিলাসবহুল বাড়ি ও কোটি কোটি টাকার সম্পত্তি, বারখাইন ইউনিয়নে প্রশ্নবিদ্ধ সাদ্দাম হোসেনের সম্পদের উৎস, ক্ষুব্ধ এলাকাবাসী ধামরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ধামরাইয়ে খাদ্যগুদামে খাদ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে জিরো টলারেন্সের কঠোর হুঁশিয়ারি ধামরাইয়ে বালু তোলার ড্রেজারে ডাকাতি, পাইপগান ও বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার ৬ ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান ধামরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান ধামরাইয়ে নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের ধামরাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ২, আহত ১
নোটিশ :

ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

ঢাকার ধামরাইয়ে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরপূর্তি উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা প্রশাসক, ইয়াসিন ফেরদৌস মুরাদ। ধামরাই থানা বিএনপির উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা বের হয়। র‍্যালিটি ধামরাই বাজারসহ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির ইতিহাস, ঐতিহ্য এবং দেশ ও জনগণের কল্যাণে দলের অবদানের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি অতীতের মতো আগামীতেও রাজপথে থাকবে। এ সময় আগামী দিনে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে ধামরাই থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬