ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ও ছিনতাই, থানায় লিখিত অভিযোগ ধামরাইয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ধামরাইয়ে জুলাই শহীদ সাদের স্মৃতি চিরভাস্বর রাখতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরকৃত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, ইটবোঝাই ট্রাকের হেলপার আহত ধামরাইয়ে ২৩৫ পূজা মণ্ডপে সরকারি চাল, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধামরাইয়ে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

​নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৬ অক্টোবর, মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, ধামরাই এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ তমিজ উদ্দিন ও মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ, মোঃ ফাহিম শাহরিয়ার, সহকারী কমিশনার (ভূমি) ধামরাই, মোঃ শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক ধামরাই উপজেলা বিএনপি, মোঃ আতিকুর রহমান আতিক, ভারপ্রাপ্ত সভাপতি ধামরাই পৌর বিএনপি, ধামরাই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ধামরাই থানা পুলিশের প্রতিনিধি, আনসার-ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং ধামরাই উপজেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন, জনাব মোঃ আল মামুন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি আনসার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক টিম মণ্ডপগুলোতে দায়িত্ব পালন করবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

নিউজটি শেয়ার করুন

০৬:১৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬