এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান বিএনপি নেতা আলমগীর হোসেন আলম

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আসন্ন ০৬ নং এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন ও সমর্থন প্রত্যাশা করছেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও সদস্য জেলা যুবদলের আলমগীর হোসেন আলম।
দলীয় নেতাকর্মী ও এলাকার জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে ইতোমধ্যে নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি। এলাকার সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংগঠিত হয়ে কাজ চালিয়ে যাচ্ছেন এই যুবদল নেতা।
মনোনয়ন ও সমর্থনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে এলাকার মানুষের সার্বিক উন্নয়ন এবং সুখে-দুঃখে পাশে থাকার জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন প্রার্থী আলমগীর হোসেন আলম।
প্রচারে ০৬ নং এরেন্ডাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণ সঙ্গে নিয়ে নির্বাচনী আমেজ ছড়িয়ে ফেলেছেন পুরো ইউনিয়নজুড়ে।












