ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবু গ্রেপ্তার ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা শুরু ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি, আদনান, সাধারণ সম্পাদক, মোঃ রাজিউল হাসান পলাশ ধামরাইয়ে আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ও ছিনতাই, গ্রেপ্তার ৪ ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত, আলোচনা সভা ও ঋণ বিতরণ ধামরাইয়ে মাদক, জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত ​বিলুপ্ত প্রজাতির গাছ বাঁচাতে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ধামরাইয়ে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি
নোটিশ :

ধামরাইয়ে আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ​নাজমুল আলম মাসুদ।

ঢাকার ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এক বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ​আজ ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।

​উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা- ২০ আসনের সংসদ সদস্য জনাব মোঃ তমিজ উদ্দিন। সভাপতিত্ব করেন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রিদওয়ান আহমেদ রাফি।ধামরাই সহকারি (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। মোঃ আরিফুর রহমান, ধামরাই উপজেলা কৃষি অফিসার। মোঃ শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক,ধামরাই উপজেলা বিএনপি। মোঃ আতিকুর রহমান আতিক, ভারপ্রাপ্ত সভাপতি, ধামরাই পৌর বিএনপি। মোঃ শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ধামরাই থানা ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

​সভায় বক্তারা আসন্ন রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং মণ্ডপ ও রথযাত্রার রুটগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে উৎসবের দিনগুলোতে পৌরসভা এলাকার নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

​উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় যে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উৎসবকালীন সময়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে এবং সকল ধর্মের মানুষের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-আরিচা মহাসড়কে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর

ধামরাইয়ে আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৪৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬