ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ও ছিনতাই, থানায় লিখিত অভিযোগ ধামরাইয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ধামরাইয়ে জুলাই শহীদ সাদের স্মৃতি চিরভাস্বর রাখতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরকৃত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, ইটবোঝাই ট্রাকের হেলপার আহত ধামরাইয়ে ২৩৫ পূজা মণ্ডপে সরকারি চাল, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধামরাইয়ে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধামরাই সরকারি কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

​নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ধামরাই সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

রবিবার কলেজের মূল মাঠে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শকের ঢল নামে। বেলুন উড়িয়ে এবং মাঠে ফুটবল কিকের মাধ্যমে টুর্নামেন্টের ফাইনাল পর্বের শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। ফাইনালে কলেজের দুটি শক্তিশালী বিভাগ প্রতিদ্বন্দ্বিতা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য জনাব মোঃ তমিজ উদ্দিন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের সম্মানিত প্রশাসক ও ঢাকা জেলা যুবদলের সভাপতি জনাব মোঃ ইয়াছিন ফেরদৌস মুরাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধামরাই সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোঃ ইফতেখার আলী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ধামরাই সরকারি কলেজের উপাধ্যক্ষ জনাব মোঃ জিয়াউল হক, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রহমান আতিক, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামান স্বপন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ তমিজ উদ্দিন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ ইকবাল সহ আমন্ত্রিত অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ ইফতেখার আলী বলেন, শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় নয়, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থেকে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

এসময় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের মাঝে ঐক্য, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুরো টুর্নামেন্টটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়। ফাইনাল খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

নিউজটি শেয়ার করুন

০৯:২৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬