ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ও ছিনতাই, থানায় লিখিত অভিযোগ ধামরাইয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ধামরাইয়ে জুলাই শহীদ সাদের স্মৃতি চিরভাস্বর রাখতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরকৃত নারী আসনের এমপি সুলতানা আহমেদ ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, ইটবোঝাই ট্রাকের হেলপার আহত ধামরাইয়ে ২৩৫ পূজা মণ্ডপে সরকারি চাল, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধামরাইয়ে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে আধুনিক পার্ক নির্মাণের স্থান পরিদর্শন করলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন

​নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ।

ঢাকার ধামরাই পৌরসভায় একটি আধুনিক ও দৃষ্টিনন্দন বিনোদন পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আজ রবিবার (১১ অক্টোবর) প্রস্তাবিত স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন।

আজ দুপুরে পৌরসভার নির্ধারিত স্থানটি পরিদর্শনকালে পৌর নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, পরিবেশবান্ধব ও টেকসই অবকাঠামো নির্মাণ এবং সকল বয়সী মানুষের জন্য একটি আধুনিক বিনোদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামান স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার, যুবদল নেতা শহিদুল ইসলাম সুজন সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন বলেন, ধামরাই পৌরসভার বাসিন্দাদের শারীরিক ও মানসিক বিনোদনের কথা চিন্তা করেই এই আধুনিক পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শুধু একটি পার্ক নয়, এটি হবে ধামরাইবাসীর জন্য একটি সুস্থ ও সুন্দর সময় কাটানোর কেন্দ্র। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পৌর এলাকায় এ ধরনের আধুনিক পার্ক নির্মিত হলে শিশু-কিশোরসহ সকল শ্রেণির মানুষের বিনোদনের অভাব অনেকটাই পূরণ হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

নিউজটি শেয়ার করুন

১০:১৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬