ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে তারেক রহমানের পূজা উপহার বিতরণ করছেন সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ

নিজস্ব প্রতিবেদক, নাজমুল আলম মাসুদ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে প্রীতি উপহার বিতরণ করেছে সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা আহমেদ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব উপহার তুলে দেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ।
উপহার বিতরণ অনুষ্ঠানে সুলতানা আহমেদ বলেন, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে এই শুভেচ্ছা উপহার পৌঁছে দিতে এসেছি। এর মাধ্যমে আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশে তথাকথিত কোনো সংখ্যালঘু গোষ্ঠী নেই, আমরা সবাই এই দেশের সমান নাগরিক। ধর্ম যার যার, উৎসব সবার, এই নীতিতেই আমরা বিশ্বাস করি। আমাদের মধ্যে কোনো পারস্পরিক ভেদাভেদ বা বৈষম্য নেই।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির মূল দর্শন হলো একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া, যেখানে প্রতিটি নাগরিক নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারবেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে। এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃ আসলাম শেখ, মোঃ সেলিম হোসেন, ধামরাই পৌর মহিলা দলের নেত্রী সুমাইয়া দেওয়ানসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপহার পেয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান। তারা আশা প্রকাশ করেন, এমন সৌহার্দ্য ও সম্প্রীতির ধারা ভবিষ্যতেও অটুট থাকবে













